ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
ঈশ্বরদীতে ইউপি সদস্যের ছেলেসহ দুই মােবাইল ছিনতাইকারী আটক
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ঈশ্বরদীতে ইউপি সদস্যের ছেলেসহ দুই মােবাইল ছিনতাইকারী আটক

পাবনা ঈশ্বরদীতে ইউপি সদস্যের ছেলেসহ দুই মােবাইল ছিনতাইকারী আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ ।

আটকৃতরা হলেন ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের বাঁশেরবাদা গ্রামের ৯ নং ওয়ার্ডের মেম্বার মঙ্গল প্রামানিকের ছেলে শ্রাবন হােসেন ( ১৮ ) ও একই গ্রামের নজরুল ইসলামের ছেলে জিন ইসলাম ( ১৯ ) । পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , আটককৃত আসামীরা মঙ্গলবার ( ২৭ জুলাই ) আনুমানিক রাত ৮ টার দিকে ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের জগন্নাথপুর বালুর খাদ মােড়ের পাশে নির্জন স্থানে দাড়িয়ে এক পথচারীর হাত থেকে মােবাইল ফোন ছিনিয়ে নেয় ।

পরে ভুক্তভােগী চিৎকার করলে আশেপাশের লােকজন এসে শ্রাবন ও জীনকে ধরতে সক্ষম হয় । স্থানীয় জনতা থানা পুলিশকে অবগত করলে রাত ৯ টার পর তাদের আটক করে থানায় আনা হয় । ঈশ্বরদী থানা সূত্রে জানা গেছে , ছিনতাই করা মােবাইল ফোনটি উদ্ধার হয়েছে এবং আটককৃত আসামিরা এখনাে থানা হেফাজতে রয়েছে । তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে । তবে নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ সদস্য জানান দফাই দফাই দালাল চক্র মামলা না হওয়ার তদবির করে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *