ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
দেশে ভয়ঙ্কর হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি-আক্রান্তের রেকর্ড
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

দেশে ভয়ঙ্কর হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি-আক্রান্তের রেকর্ড

দেশে বাড়তে শুরু করেছে ডেঙ্গুজ্বরে আক্রান্তের সংখ্যা। গেল ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১০৪ জন। এটি চলতি বছরে রেকর্ড। এর আগে এক দিনে সর্বোচ্চ ৮৫ জন আক্রান্তের তথ্য ছিল।

শনিবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এখন পর্যন্ত ৪২২ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই আছে ৪১৯ জন, আর বাকি তিনজন ঢাকার বাইরে। এই বছরের ১ জানুয়ারি থেকে ২৪ জুলাই পর্যন্ত এক হাজার ৫৭৪ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন এক হাজার ১৪৯ জন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে তিনজনের মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এর আগে গতকাল শুক্রবার ২৩ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৮৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। এ নিয়ে গত জানুয়ারি থেকে ২৪ জুলাই পর্যন্ত মোট আক্রান্ত দাঁড়ায় এক হাজার ৫৭৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি এক হাজার ১৪৯ জন রোগী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *