ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
গত ২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ মৃত্যু ঢাকায়
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯৫ জন। এরমধ্যে সবচেয়ে বেশি রোগীর মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে।

এ বিভাগে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬৮ জন, যা বিভাগীয় হিসাবে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৯ হাজার ৪৬ জন।

এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৮২৭টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৭৮০ জনের।

এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ লাখ ৫৩ হাজার ৩৪৪ জন। আজ শনিবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *