ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
সরিষাবাড়ীতে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে কিশোরীর অনশন
দৈনিক ডাক অনলাইন ডেস্ক
জামালপুরের সরিষাবাড়ীতে বিয়ের দাবীতে প্রেমিক বাবুর বাড়ীতে এক কিশোরী অনশন কর্মসূচী পালন করছে।  শুক্রবার(২৩ জুলাই) উপজেলার মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্হানীয় ও অনশনকারী কিশোরী সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া গ্রামের লিটন মিয়ার ছেলে তিন সন্তানের জনক দাদন ব্যবসায়ী ও মাদক সেবনকারী বাবু মিয়া(পান বাবু) এর সাথে একই গ্রামের পাশের বাড়ীর ছোলাইমান এর  মেয়ে রাবেয়া (১৭) কে বিভিন্ন প্রলোভন দিয়ে প্রেমের সমপর্ক গড়ে তোলে। এ প্রেমের সম্পর্কের জের ধরে বাবু মিয়া তার প্রেমিকা রাবেয়া কে বিভিন্ন স্হানে নিয়ে গিয়ে অনৈতিক কাজ করার ফলে কিশোরী অন্ত:সত্ত্বা হয়ে পড়ে।
এ বিষয়টি পরিবার পরিজন ও এলাকায় জানাজানি হলে কিশোরী রাবেয়া শুক্রবার দিনব্যাপী প্রেমিক বাবু মিয়া কে বিয়ের  দাবীতে তার বাড়ীতে অনশন কর্মসূচী দেয়। এ বিষয়টি গণ্যমান্য  ব্যক্তিবর্গ বাবুর সাথে রাবেয়ার বিয়ে পড়ানোর আশ্বাস দিলে রাবেয়া অনশন প্রত্যাহার করে তার বাপের বাড়ীতে চল যায়। এ নিয়ে এলাকায় নানা সমালোচনার ঝড় বইছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *