সিলেটের পশ্চিম কাজলশাহ আ/এ এলাকা থেকে যুবক নিখোঁজ
নগরীর পশ্চিম কাজলশাহ সোনার বাংলা আ/এ এলাকা থেকে যুবক নিখোঁজের অভিযোগ
মোঃ রাজু মিয়া,বয়সঃ ২৮ বছর, সেলিম মিয়া,মাতাঃ সাজেদা বেগম,( জিতু মিয়ার বাসা)পশ্চিম কাজলশাহ,সোনার বাংলা আ/এ নুরিয়া মসজিদের পুর্ব পাশ থেকে বিগত ১৮ জুলাই সন্ধ্যার পর নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিলো কালোর মাঝে সাদা প্রিন্টের শার্ট, সাদার মাঝে ব্রাউন প্রিন্টের। অনেক খোঁজাখুঁজি করে কোন খোঁজ পাওয়া যায়নি।
এব্যাপারে নিখোঁজ রাজুর পরিবারের সাথে কথা বললে রাজুর বাবা, মোঃ সেলিম মিয়া জানান,বিগত ১৮ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬/৭ টার দিকে সে তার মাকে সালাম করে তার জন্য দোয়া করতে বলে বাসা থেকে বাহির হয়ে যায়। পরবর্তীতে রাত ২ টার দিকে রাজুর বৌ তাকে জানায় রাজু এখনো বাসায় আসেনি।
পরদিন শাহিন আহমদ নামক রিকশা চালক রাজুকে জিন্দাবাজার এলাকায় দেখতে পেয়ে রাজুর পরিবার কে খবর দিলে তাৎক্ষণিক তারা ছুটে গিয়ে সেখানে অনেক খোঁজাখোঁজি করে পাওয়া যায় নি। এরপর গত ২২ তারিখ জৈনক ব্যক্তি রাজুর পিতার মুঠোফোনে জানায়, শাহপরান মাজারে তাকে দেখেছি। সেখানে গিয়ে রাজুর কোন হদিস পাওয়া যায় নি।
নিখোঁজ হওয়া রাজুর পরিবারের পক্ষ থেকে আমরা সিলেট নগরীর,আম্বরখানা,জিন্দাবাজার,সহ কুমারগাঁও বাস টার্মিনাল,কদমতলী বাস টার্মিনাল, খোঁজাখোঁজি করে এখন কোন খোঁজ পাইনি। আমরা থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি নিচ্ছি।
রাজুর পরিবারের সাথে যোগাযোগ করতে নিম্নে মুঠোফোনের দেওয়া হলো নাম্বারঃ০১৬৪০০০০৫৬৫ /০১৮৬৮২৬৬০৩
Leave a Reply