ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
গত ২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ মৃত্যু ঢাকায়
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬৬ জন। এরমধ্যে সবচেয়ে বেশি রোগীর মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬০ জন, যা গত ২৪ ঘণ্টায় বিভাগীয় হিসেবে সর্বোচ্চ মৃত্যু।

এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ হাজার ৮৫১ জনে।

এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৪৯৩টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৩৬৪ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ লাখ ৪৬ হাজার ৫৬৪ জনে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *