ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
ঘুষ দিতে না পারায় মুক্তিযোদ্ধা তালিকায় জায়গা পাননি আবদুল আজিজ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক
 টাকার অভাবে মুক্তিযোদ্ধার তালিকায় নাম লেখাতে পারেননি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী। মৃত্যুর আগে হলেও মুক্তিযোদ্ধা তালিকায় নাম লেখাতে চান তিনি। এরই দাবীতে সংবাদ সম্মেলন করেছেন বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজ।
সোমবার (১৯ জুলাই)  দুপুর ১ টায় বরগুনা সাংবাদিক ইউনিয়নের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে আবদুল আজিজ বলেন৷ আমি ১৯৭১ সালে বীর মুক্তিযােদ্ধাদের নৌকার মাঝি হিসাবে কাজ করেছি । আমতলী থানার তারিকাটা গ্রামের বীর মুক্তিযােদ্ধা মাে : আফাজ উদ্দিন বিশ্বাসের পরামর্শে মুক্তিযােদ্ধার সাথে যােগদান করি। আমি নৌকার মাঝি থাকাকালীন সময় বেতাগী থানার চান্দুখালী বাজারের বজলুর রশিদ দুলাল বীর মুক্তিযােদ্ধা আমার নৌকায় ছিল। কলাপাড়া থানার চড়পাড়া গ্রামের বীর মুক্তিযােদ্ধা মােঃ চান মিয়া আমার নৌকায় ছিল। কলাপাড়া থানার লতাচাপলি গ্রামের বীর মুক্তিযােদ্ধা মােয়াজ্জেম হােসেন আমার নৌকায় ছিল। ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধাদের সাথে থাকাকালীন সময় আমি বহু ভাবে বীর মুক্তি সেনাদের বিভিন্ন ভাবে পাড়া পাড় করতে সাহায্য করি এবং সব সময়ে আমার নৌকায় ১০ জন বীর মুক্তিযােদ্ধা থাকতেন। তাদেরকে নিয়ে বহু কষ্ট করি। মানুষের বাড়ী থেকে এনে মুক্তিযোদ্ধাদের খাওয়াতাম।
তিনি আরও বলেন,  আমতলী মুক্তিযােদ্ধা অফিসে গিয়ে আমি বহু অনুনয় বিনয় করি মুক্তিযােদ্ধা সার্টিফিকেট পাওয়ার জন্য । আজ প্রায় দীর্ঘ ১৫ বছর যাবৎ ছােট বড় সকলের হাতে পায়ে ধরি। প্রত্যেকেই আমার নিকট  ১ লক্ষ টাকা দাবি করে। কেউ ৩ লক্ষ টাকা দাবী করে। আমি দরিদ্র মানুষ পেটের খাবার যােগার করতেই আমার কষ্ট হয় । সেখানে আমি কিভাবে এতটাকা দিয়া মুক্তিযােদ্ধা সার্টিফিকেট নিব এবং আমতলী থানার বীর মুক্তিযােদ্ধা অফিসে গেলে আমার নিকট ভারতের সার্টিফিকেট চায়।
প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন,  আমাকে যাতে মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *