ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
বোয়ালমারীতে ১৫ মামলার আসামীসহ ৩ ডাকাত গ্রেফতার
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

বোয়ালমারীতে ১৫ মামলার আসামীসহ ৩ ডাকাত গ্রেফতার

ফরিদপুরের বোয়ালমারীতে ১৫ মামলার এক চিহ্নিত আসামীসহ ৩ ডাকাতকে গ্রেফতার করে শুক্রবার (১৬ জুলাই) জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। থানা সূত্রে জানা গেছে, বোয়ালমারী পৌরসভার উত্তর শিবপুর গ্রামের রহমান সিকদারের ছেলে মো. মনির সিকদার (৪২) চলতি বছরের ৮ জুন দায়েরকৃত এক ডাকাতি মামলার আসামী। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক দ্বীপঙ্কর সান্যালের নেতৃত্বে একদল পুলিশ তাকে সম্প্রতি পার্শ্ববর্তী গুনবহা গ্রাম থেকে গ্রেফতার করেন।

মনিরের বিরুদ্ধে বোয়ালমারী থানায় হত্যা, ডাকাতি, অস্ত্র, নারী ও শিশু নির্যাতনসহ মোট ১৫টি মামলা রয়েছে। মনিরের স্বীকারোক্তি অনুযায়ী ওই ডাকাতি মামলার আরেক আসামী নাটোর জেলার ছাতনি গ্রামের শুকুর আলীর ছেলে মো. শফিকুল আলী (৩২)কে ঢাকার আশুলিয়া থেকে বৃহস্পতিবার গ্রেফতার করেন বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক দ্বীপঙ্কর সান্যাল।

এছাড়া মনির সিকদারের স্বীকারোক্তি অনুযায়ী ডাকাতির প্রস্তুতির অপর এক মামলার আসামী পৌরসভার ৯নং ওয়ার্ডের কুশাডাঙ্গা গ্রামের কাওছার শেখের ছেলে হাসান শেখ (৩২)কে বৃহস্পতিবার গ্রেফতার করেছে বোয়ালমারী থানা পুলিশ। আটক তিন জনকেই শুক্রবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, গ্রেফতারকৃতদের শুক্রবার ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *