ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
নারায়ণগঞ্জে দুটি জঙ্গি আস্তানার সন্ধান, তিনটি বোমা নিষ্ক্রিয়
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়েছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

স্থানীয় পাঁচগাও ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় ওই বাড়িতে রোববার রাত ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অভিযান চলে। এসময় সেখান থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের দাবি করেছে সিটিটিসি। একই সাথে তিনটি বোমা নিষ্ক্রিয় করা হয়েছে।

এর আগে বিকেলে যাত্রাবাড়ি থেকে আব্দুল্লাহ আল মামুন একজনকে আটক করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে, যে আড়াইহাজারের বাড়িটি অভিযান চালানো হলো। বাড়ির পেছনের একটি মসজিদের মুয়াজ্জিন ছিলো আটক হওয়া মামুন। সে নব্য জেএমবির সদস্য বলে দাবি সিটিটিসির।

জঙ্গি আস্তানা সন্দেহে মদনপুরে আরেকটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *