ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
গাইবান্ধায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প
দৈনিক ডাক অনলাইন ডেস্ক
করোনকালীন এই সময়ে গাইবান্ধার সাদুল্যাপুর সরকারি কলেজ মাঠে রোববার দিনভর সেনাবাহিনীর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন সেনাবাহিনীর মেজর ডা. রেজওয়ান হোসেন, ক্যাপ্টেন ডা. মোছাদ্দেক আলী ও ক্যাপ্টেন ডা. মৌতুসি।
ফ্রি চিকিৎসা সেবার পাশাপাশি রোগীদের বিনামূল্যে ঔষধ ও ব্যবস্থাপত্র দেওয়া হয়। এর আগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন রংপুর সেনানিবাসের ব্রিগেডিয়ার জেনারেল মোজাম্মেল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন লেফটেনেন্ট কর্ণেল আশরাফুল হক, মেজর এস.এম তবিবুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব, উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনেওয়াজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহিনুল ইসলাম মন্ডল ও প্রেসক্লাব সভাপতি শাহজাহান সোহেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *