ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
শ্রীপুরে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক
 গাজীপুরের শ্রীপুরে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার তেলিহাটি ইউনিয়নের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে উপকারভোগীদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেন।
রবিবার (১১ জুলাই) উপজেলার উদয়খালী আশ্রয়ণ প্রকল্পের ১০টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষে উপহার সামগ্রী বিতরণ করেন। এছাড়াও উপজেলার বিভিন্ন আশ্রয়ন প্রকল্প ও গুচ্ছগ্রামের ৩৫ টি পরিবারের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপহার সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন, তেলীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বাতেন সরকার, শ্রীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহিতুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান মোবারক হোসেন মুরাদ, ইউপি সদস্য তারেক হাসান বাচ্চু, হাফিজুর রহমান দীপক প্রমুখ। উপহার হিসেবে প্রতিটি পরিবারকে দেওয়া হয় চাল, আলু, তেল, সাবান ও লবণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *