ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের উদ্দ্যোগে চিকিৎসা সেবা ও খাদ্য সহায়তা প্রদান
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

জাহিদ হাসান অন্তর দিনাজপুর প্রতিনিধিঃ করোনাকালীন মহামারীর এসময়ে জেলার বিভিন্ন অ লের কর্মহীন হয়ে পড়া দিন মজুর, এতিম, অসহায় মানুষদের  চিকিৎসা সেবা ও খাদ্য সহায়তা নিয়ে পাশে দাড়িয়েছে সেনাবহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের সদস্যরা।

১০ জুলাই শনিবার সকালে দিনাজপুর সদর উপজেলার রাজারামপুর স্কুল মাঠ প্রাঙ্গনে ইউনিয়নের  ২ শতাধিক কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান কালে বীর উত্তম শহীদ মাহবুব সেনাবাহিনীর  ষ্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান পিএসসি বলেন, করোনা সংক্রমন প্রতিরোধে সেনাবাহিনী জেলার প্রতিটি উপজেলায় কাজ করে যাচ্ছে। পাশাপাশি আমরা সেনাবাহিনীর নিজস্ব উদ্দ্যোগে মানবিক সহায়তা হিসেবে বিনামুল্যে চিকিৎসা সেবা,ঔষধ সামগ্রী বিতরন এবং খাদ্য সামগ্রী দিয়ে আসছি।

এসময় তিনি আরো বলেন,করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। লকডাউন কার্যকরের মাধ্যমে সংক্রমন কমিয়ে আনতে জনগনেরর সহযোগিতা কমানা করেন। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জেলা সমন্বয়কারী ৩৬ বীর অধিনায়ক মেজর  আব্দুল্লাহ আল ইমরান।

মেজর  আব্দুল্লাহ আল ইমরান জানান, ১০ জুলাই শনিবার সকালে ৬৬ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে পাবতীপুর ষ্টেডিয়ামে ৮ শতাধিক রোগীকে বিনামুল্য চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী এবং বিরল উপজেলা সরকারী কলেজ মাঠে দেড় শতাধিক এবং সদরের রাজারামপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ ২ শতাধিক অসহায় মানুষদের মানবিক খাদ্য সহায়তা সামগ্রী প্রদান করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *