ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
মৌলভীবাজার সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল মছব্বির ইন্তেকাল করেছেন
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া গ্রামের প্রবীন মুরব্বি, ন্যায় বিচারক ,সমাজ সেবক, বহুবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান এবং সাবেক সদর উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মছব্বির এরশাদ, শনিবার (১১ জুলাই)  রাত ২টায় ইন্তেকাল করেছেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

উনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উনার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন সমাজের সর্বস্তরের মানুষ। উনার রেখে যাওয়া আত্বীয় স্বজন যেন উনার মৃত্যুর শোক বহন করতে পারেন এবং সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন দেশ ও বিদেশের সকল মৌলভীবাজারবাসী।

আল্লাহ তায়ালা যেন উনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন আমীন। উনার জানাজার সময় পরে জানিয়ে দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *