ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
গাইবান্ধায় পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পানিতে ডুবে  দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১০-জুলাই)  বিকেলে ওই উপজেলার নাকাই ইউনিয়নের ডু-মুরগাছা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু ডু-মুরগাছা গ্রামের ইয়াসিন আলীর ছেলে রবিউল (৬) ও আইয়ূব আলীর ছেলে সফিরুল (৫)। তারা দুজনেই প্রতিবেশী ছিল।

স্থানীয় ও নিহতের স্বজনরা জানান, শিশু রবিউল ও সফিরুল  বাড়ীর পাশের উঠানে খেলা-ধূলা করছিল। খেলা-ধূলার এক পর্যায়ে বিকেল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে তাদের উঠানে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে শুরু করে। পরে বাড়ীর পাশের পুকুরে তাদের ডুবতে দেখে উদ্ধার করে দ্রুত  হাসপাতালে নিলেগেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু বলে ঘোষণা করে।হঠাৎ দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নাকাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *