ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
ভৈরবে ট্রেন থেকে ১৭ কেজি গাঁজা উদ্ধারসহ ১ জন আটক
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ভৈরব রেলওয়ে জংশন ষ্টেশনে ঢাকাগামী কন্টেইনার ট্রেন থেকে ১৭ কেজি গাঁজা উদ্ধারসহ লাদেন প্রকাশ হৃদয় (২০) নামে মাদক ব্যাসায়ীকে আটক করেছে ভৈরব রেলওয়ে পুলিশ। ওই ট্রেন থেকে লাদনের দেখঅনো মতে ১৭ কেজি গাঁজা উদ্ধার সহ জব্দ করা হয়।  আটককৃত লাদেন ব্রাহ্মণবাড়িয়ার সদর থানাধিন বিরামপুর গ্রামের খোকন মিয়ার ছেলে। গতকাল বুধবার রাত আনুমানিক পৈানে বারটার সময় তাকে ভৈরব রেলওয়ে ষ্টেশন থেকে আটক করা হয় বলে জানায় পুলিশ।

ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো ঃ ফেরদাউস আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত পৈানে বারটার সময় ঢাকাগামী কন্টেইনার ট্রেনটি ভৈরব ষ্টেশনে পৈাছলে আমরা তথ্যের ভিত্তিতে ট্রেনের নির্ধারিত স্থঅন থেকে মাদক ব্যবসায়ী লাদেন প্রকাশ ওরফে হৃদয়কে আটক করি। পরে দেখানো মতে একটি কন্টেইনারের ফাঁকা যায়গা থেকে ১৭ কেজি গাঁজা উদ্ধারসহ জব্দ করি। এ ঘটনায় আটককৃত লঅদেনের বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানায় মামলা দায়ের প্রক্রিয়াধিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *