ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
মরহুম আব্দুর রাজ্জাক স্মৃতি সংসদের উদ্যোগে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও তেজগাঁও কলেজের উপাধ্যক্ষ ড.হারুন অর রশিদের নির্দেশনায় জামালপুরের  সরিষাবাড়ীতে কোভিড ১৯ করোনা ভাইরাস প্রতিরোধকল্পে ও জনসাধারণের সচেতনতার লক্ষ্যে মাস্কহীন পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন মরহুম আব্দুর রাজ্জাক স্মৃতি সংসদের পক্ষ থেকে সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজের সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসেন পল্লব সরকার। আজ বৃহস্পতিবার ৮ জুলাই  দুপুরে    আরামনগর বাজার ট্রাক সমিতি মোড়ে ভ্যান ও অটো চালক এবং মাস্কহীন পথ চারীদের মাঝে মরহুম আব্দুর রাজ্জাক স্মৃতি সংসদের উদ্যোগে   মাস্ক বিতরণ করেন তিনি।

উক্ত মাস্ক বিতরণের সময় উপস্হিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গণি,পৌর আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান,সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, উপজেলা ছাত্র লীগের সভাপতি আল আমীন হোসাইন শিবলু পৌর আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক শফিকুল ইসলাম খোকন প্রমুখ। উল্লেখ্যযে,মরহুম আবদুর রাজ্জাক, তেজগাঁও থানা আওয়ামীলীগের  সভাপতি ও তেজগাঁও কলেজ এর অধ্যক্ষ মোঃ আবদুর রশীদ ও সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও তেজগাঁও কলেজ এর উপাধ্যক্ষ ড.মোহাম্মাদ হারুন অর রশিদ এর সহোদর বড় ভাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *