ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
গাজীপুরের পূর্বপাড়া বিল থেকে অজ্ঞাত দুটি লাশ উদ্ধার
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

কোনাবাড়ি থানার ওসি আবু সিদ্দিক জানান, আমবাগ পূর্বপাড়া এলাকায় এক বিল পাশের তুরাগ নদের সঙ্গে মিশে গেছে।

বুধবার রাতে এলাকাবাসী বিলের পানিতে পাশপাশি দুইটি লাশ ভেসে থাকতে দেখেন। তারা পুলিশকে বিষয়টি জানায়। খবর পেয়ে রাতে পুলিশ লাশ দুইটি উদ্ধার করে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। লাশ দুটিতে পচন ধরে গেছে। ধারণা করা হচ্ছে, প্রায় এক সপ্তাহ আগে দুর্বৃত্তরা তাদের হত্যার বিলের পানি ফেলে দিয়ে গেছে বলেন তিনি।

তিনি আরও জানান, তাদের পরিচয় উদ্ধার কারার জন্য পুলিশ ব্যুারো ইনভিস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে। তাদের আডুলের ছাপ নিয়ে পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *