ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
সিনিয়র সহকারী সচিব হিসাবে পদোন্নতি পাওয়ায় এসিল্যান্ড সোহরাব হোসেনকে সম্মাননা প্রদান
দৈনিক ডাক অনলাইন ডেস্ক
দৈনিক ডাকঃ নওগাঁর সাপাহার উপজেলায় কর্মরত সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

সহকারী কমিশার (ভূমি) থেকে সিনিয়র সহকারী সচিব হিসাবে পদোন্নতিপ্রাপ্ত হওয়ায় সোমবার বিকেলে উপজেলার জবইবিল জীববৈচিত্র্য ও সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে তাকে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

এসময় জবইবিল জীববৈচিত্র্য ও সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা আব্দুল বারী শাহ্ চৌধুরী (বাবু চৌধুরী), সভাপতি সোহানুর রহমান সবুজ, সম্পাদক সাবিনা ইয়াসমিন পুতুল ও সংস্থার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাবে সোহরাব হোসেন এ উপজেলায় গত ২ বছর যাবৎ কর্মরত অবস্থায় তাঁর সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার মাধ্যমে উপজেলা ভূমি ব্যাবস্থাপনায় আমূল পরিবর্তন এনে দিয়েছেন। চলমান বৈশ্বিক মহামারি পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করতে এবং সরকারি বিধি-নিষেধ বাস্তবায়নে নিরলসভাবে মাঠে কাজ করে ব্যাপক প্রশংসাও কুঁড়িয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *