ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
৯৯৯-এ ফোন, শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে বাবা আটক
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে এক কলারের ফোনকলে শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে এক বাবাকে আটক করেছে কক্সবাজারের মহেশখালী থানার পুলিশ। আটক ব্যক্তির নাম শফি আলম (৪৫)।

মঙ্গলবার (৬ জুলাই) রাতে জাতীয় জরুরি সেবার পরিদর্শক আনোয়ার সাত্তার সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটায় কক্সবাজারের মহেশখালী থানাধীন এক কলার ৯৯৯ নম্বরে ফোন করে জানান সেখানে একজন বাবা তার ১৩ বছর বয়সী শিশুকন্যাকে ধর্ষণ করছে। শিশুটির মা বেঁচে নেই এবং তিনি তাদের প্রতিবেশী। ভুক্তভোগী শিশুটি যৌন নিপীড়নের বিষয়টি প্রথমে তার ভাইকে জানায়, পরে তার ভাই এসে তাদের জানালে তারা আইনি সহায়তার জন্য ৯৯৯ এ ফোন করেন।

৯৯৯ তাৎক্ষণিকভাবে বিষয়টি মহেশখালী থানায় জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানায়। মহেশখালী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে মহেশখালী থানার এসআই সেলিম রেজা ৯৯৯-কে জানান, তিনি ঘটনাস্থল থেকে অভিযুক্ত শফি আলমকে আটক করে থানায় নিয়ে এসেছেন। ভুক্তভোগী শিশুর ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করেছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *