ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
উপজেলা পৌর বিএনপি সভাপতি ও তালোড়া পৌরসভার সাবেক মেয়র গ্রেফতার
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার পৌর বিএনপির সভাপতি ও তালোড়া পৌরসভার সাবেক মেয়র আবদুল জলিল খন্দকারকে (৫২) গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বিকালে দুপচাঁচিয়া থানা পুলিশ ২০১৮ সালের একটি নাশকতার মামলায় তাকে নিউমার্কেট এলাকা থেকে গ্রেফতার করে। দুপচাঁচিয়া থানার পরিদর্শক (তদন্ত) সনাতন চন্দ্র সরকার এ তথ্য জানান।

আবদুল জলিল খন্দকার তালোড়া বাজার এলাকার মৃত ময়েন উদ্দিন খন্দকারের ছেলে।

পুলিশ, মামলা সূত্র ও স্থানীয়রা জানান, তালোড়া পৌর বিএনপির সভাপতি জলিল গত ২০১৮ সালে একটি বিস্ফোরক মামলায় আসামি হন। এরপর জামিন না নিলে তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়।

পরিদর্শক (তদন্ত) সনাতন চন্দ্র সরকার জানান, ওই ওয়ারেন্ট অনুযায়ী তাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *