ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
লাখাইয়ে লকডাউনে সরকারী নির্দেশনা না মানায় অর্থদন্ড
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

হবিগঞ্জের লাখাইয়ে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ঘোষিত লকডাউন পালনে বাংলাদেশ সেনাবাহিনী  আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহযোগিতায়     মঙ্গলবার  ৬ জুলাই উপজেলার   বুল্লাবাজার, কালাউক বাজার, বামৈ বাজার ও মোড়াকরি বাজারে ভ্রাম্যমাণ আদালত  পরিচালনা করা হয়েছে। ভ্রম্যমান  আদালত   পরিচালনা করেন  উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং,।

এসময় সরকারি  নির্দেশনা না মানায়  দুইটি মামলায় দুই জন ব্যক্তিকে  ১৫০০ টাকা জরিমানা করা হয় এবং করোনা পরিস্থিতিতে  প্রধানমন্ত্রী কর্তৃক তিনটি অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী প্যাকেট প্রদান করা হয়েছে। এসময়

উপজেলা নির্বাহী অফিসার  সকলকে মাস্ক পরতে উদ্ধুদ্ধ করেন এবং বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বের না হওয়ার জন্য অনুরোধ করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *