ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
সর্বাত্বক লকডাউন কার্যকরে রংপুর মেট্রোপলিটন পুলিশ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

সারাদেশে কঠোর লকডাউন ও বিধিনিষেধের আজ সোমবার (৫ জুলাই) পঞ্চম দিন চলছে।  তবে দিন যতই বাড়ছে সড়কে বেড়ে চলেছে ব্যক্তিগত গাড়ি, রিকশা ও মানুষ।  নানা অজুহাতে মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন। কঠোর লকডাউনের শুরুর দিকের তুলনায় আজ ব্যক্তিগত গাড়ি রিকশা ও মানুষের সংখ্যা বেশি। অলিগলিতে দোকানপাটও খোলা দেখা গেছে।

দেশব্যাপী কঠোর লকডাউনের ৫ম দিনে সোমবার, রংপুর মেট্রোপলিটন এলাকায় সরকার ঘোষিত বিধি-নিষেধ বাস্তবায়নে রংপুর মেট্রোপলিটন পুলিশের ৬টি থানা, ট্রাফিক বিভাগ ও ডিবির ২৫টি টহল টিম এবং বিধি-বহির্ভূতভাবে বিভিন্ন যানবাহনের চলাচল নিয়ন্ত্রণের লক্ষ্যে শহরের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার, সড়ক ও স্থানে ২০টি চেকপোস্ট নিরবচ্ছিন্নভাবে কাজ করছে।

করোনা সংক্রমণ প্রতিরোধে মহানগর এলাকায় যানবাহনের অযাচিত ও অপ্রয়োজনীয় চলাচল নিয়ন্ত্রণে রংপুর মেট্রোপলিটন পুলিশের ৬ থানা ও ট্রাফিক বিভাগকর্তৃক বিধি বহির্ভূতভাবে চলাচলরত বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ২০১৮ এ মোট ৯৬টি মামলা দায়ের করা হয়। এতে মোট জরিমানা করা হয় ২,৭২,৫০০ টাকা, আটক করা হয় ১১টি যানবাহন। রেকারিং করা হয় ১১টি যানবাহন।

এছাড়াও রংপুর মেট্রোপলিটন পুলিশের ৬ থানা, ট্রাফিক ও ডিবি কর্তৃকসহ জেলা প্রশাসন, সেনাবাহিনীর টহল দল, র‌্যাবের টহল দল এবং বিজিবি টহল দল যৌথভাবে রংপুর মেট্রোপলিটন এলাকায় লকডাউনের বিধিনিষেধ বাস্তবায়নে মোট ৯টি মোবাইল কোর্ট পরিচালনা করে। এতে মোট ১,৬০০ টাকা টাকা জরিমানা করা হয়।

উপরন্তু মহামারি করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার কর্তৃক ঘোষিত সর্বাত্মক লকডাউন নিশ্চিতকল্পে রংপুর মেট্রোপলিটন পুলিশের সকল ইউনিট রংপুর শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় টহল, মহানগরের সকল প্রবেশদ্বারে চেকপোস্ট পরিচালনা ও তল্লাশি কার্যক্রম, জরুরি প্রয়োজনে বের হওয়া লোকজনদের মাস্ক ব্যবহার নিশ্চিতকরণ ও জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধিতে প্রচারণামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *