ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
আরও ২ দিন থাকতে পারে বৃষ্টি
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

সারা দেশে আরও দুদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এছাড়া বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আভাস রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

রোববার সন্ধ্যা ৬টায় দেয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। খবর বাসস।

সারাদেশে প্রায় অপরিবর্তিত থাকতে পারে দিন ও  রাতের তাপমাত্রা।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বাড়তি অংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৫ দশমিক ৬ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা রাঙামাটিতে ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

ওই সময়ে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে কুমিল্লায় ১১৬ মিলিমিটার, ডিমলায় ১০৫ মিলিমিটার, সীতাকুণ্ড ও কক্সবাজারে ৫৫, টেকনাফে ৫৩ মিলিমিটার এবং ঢাকায় ৪৩ মিলিমিটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *