ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
 শ্রীনগরে ভ্রাম্যমান আদালতের ৩২ মামলা
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

মুন্সীগঞ্জের শ্রীনগরে করোনা ভাইরাস সংক্রমন রোধে সরকার ঘোষিত চলমান কঠোর লকডাউন তৃতীয় দিনে আইন ভঙ্গ করার অপরাধে ৩২ টি মামলা দিয়ে ১৫ হাজার ৯ শত টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।

শনিবার(৩ জুলাই) উপজেলার বিভিন্ন সড়কসহ বাজারগুলোতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ।  এ সময় কঠোর লকডাউন কার্য্যকর করতে বিধি নিষেধ অমান্য করায় ৩২ টি মামলা দিয়ে ১৫ হাজার ৯শত  টাকা  আর্থিক জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণব কুমার ঘোষ সহ ৩জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ সময় সেনাবাহিনী, বিজিবি, শ্রীনগর থানার অফিসার ফোর্সসহ ও আনসার সদস্যরা উপস্থিত থেকে অভিযানে সহায়তা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *