ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
সিলেট জেলা জাপার নেতা ও চেয়ারম্যান জহির উদ্দিনের মৃত্যুতে জাপার শোক
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

সিলেট জেলা জাপার সাবেক সিনিয়র সহ সভাপতি ও ওসমানীনগর পশ্চিম পৈলনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন পল্টুর মুত্যুতে  গবির শোক প্রকাশ করেছেন সিলেট জেলা জাপার আহ্বায়ক কমিটির আহ্বায়ক আলহাজ্ব কুনু মিয়া ও সদস্য সচিব উসমান আলী সহ অন্যান্য সদস্যরা।

এসময় শোক প্রকাশ করেন, সিলেট জেলা জাপার যুগ্ম আহ্বয়ক মো. হুমায়ুন কবীর চৌধুরী, সদস্য সচিব উসমান আলী, ইসরাকুল ইসলাম শামীম, আহসান হাবীব মঈন, বাশির আহমদ,আলতাবুর রহমান আলতাব প্রমুখ।

উল্লেখ্য সিলেট জেলার বর্ষিয়ান নেতা জহির উদ্দিন পল্টু দীর্ঘ দিন দরে দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। শুক্রবার (২ জুলাই) দুপুর সাড়ে ১২টায় শাহজালাল উপশহরস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকাল তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি অসুস্থ স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  শোক বার্তায় সিলেট জেলা জাপার নেতৃবৃন্দ মরহুম জহির উদ্দিন পল্টুর মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *