ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
মান্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

নওগাঁর মান্দায় সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সঙ্গে আমবাহী মিনিট্রাকের মুখোমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। শুক্রবার দিবাগত (৩ জুলাই) রাত আড়াইটার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সতিহাট বাসস্ট্যান্ড এলাকার অদুরে এ দূর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, রাজশাহীর বাঘা উপজেলার সুলতানপুর গ্রামের নিয়ামত দোকানদারের ছেলে খলিলুর রহমান (৩২) ও কুষ্টিয়া জেলার শিবপুর উপজেলার সোহরাব হোসেনের ছেলে শরিফুল ইসলাম (৩০)।পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সতিহাট বাসস্ট্যান্ড এলাকার অদুরে সিমেন্টবাহী একটি ট্রাকের সঙ্গে আমবাহী মিনিট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই খলিলুর রহমান ও শরিফুল ইসলাম মারা যান।

আহত তিনজনকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনের নাম-পরিচয় পওেয়া গেছে। এরা হলেন, যশোর জেলার চৌগাছা উপজেলার মশিউরনগর এলাকার মিলন হোসেনের ছেলে রুবেল (৩২) ও ঝিনাইদহ সদর উপজেলার আরেফিন (২৫)।অপরজনের নাম ও পরিচয় জানা যায়নি।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *