ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
পটুয়াখালীর গলাচিপায় যুবকের আত্মহত্যা
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

পটুয়াখালীর গলাচিপায় শুক্রবার গভীর রাতে লিকন মোল্লা (৩২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। লিকন উপজেলার চরকাজল ইউনিয়নের বড় চরকাজল গ্রামের হাবিবুর রহমান মোল্লার ছেলে। গলাচিপা থানা পুলিশ শনিবার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় গলাচিপা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম বরেন, লিকন মাদকাসক্ত ছিল। তাই হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *