ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হলেন শায়েস্তাগঞ্জ আসনের এমপি
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

দ্বিতীয়বার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন হবিগঞ্জ লাখাই শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য ও হবিগঞ্জ  জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আলহাজ্ব মো. আবু জাহির।

দুই ডোজ ভ্যাকসিন নেওয়ার পরও তিনি এমপি আবু জাহির করোনায় আক্রান্ত হলেন। জানা যায় এমপি আবু জাহির এর ব্যক্তিগণ সহকারী (পিএ) সুদীপ দাস প্রথমবার করোনায় আক্রান্ত হয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক স্ট্যাটাসও দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ রোগমুক্তির জন্য সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেন।

শুক্রবার (২ জুলাই) বিকেল ৩টায় সংসদ সদস্যের ব্যক্তিগণ সহকারী (পিএ) সুদীপ দাস এ তথ্য নিশ্চিত করেছেন। সুদীপ দাস নিজেও প্রথমবার করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন।

জানা গেছে, এমপি আবু জাহির শনিবার (৩ জুলাই) জাতীয় সংসদে বাজেট অধিবেশনে যোগ দেওয়ার আগে বৃহস্পতিবার নমুনা দিয়েছিলেন। শুক্রবার তিনি করোনা পজিটিভ হয়েছেন বলে সংসদ থেকে জানানো হয়েছে। এখন তিনি ন্যাম ভবনের বাসায় আইসোলেশনে রয়েছেন।

এমপি আবু জাহির গণ বছরের ২৫ অক্টোবর প্রথমবার করোনায় আক্রান্ত হয়েছিলেন। পরে ঢাকার সম্মিলিত সামারিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠেন। চলতি বছরের ৭ ফেব্রুয়ারি তিনি ভ্যাকসিনের প্রথম ডোজ ও এরপর নির্ধারিত সময়ে দ্বিতীয় ডোজ গ্রহণ করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *