ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
স্টার স্পোর্টসে আইপিএল সরাসরি সম্প্রচার নিয়ে উৎকণ্ঠা
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

করোনায় আক্রান্ত হয়েছেন স্টার স্পোর্টসের ১৪ সম্প্রচার কর্মী। মুম্বাইয়ের এক হোটেলে অবস্থানরত সম্প্রচার কর্মীদের মাঝে এই ১৪ জন আক্রান্ত হয়েছেন। এর আগে ওয়াংখেড়ে স্টেডিয়ামের ৮ মাঠকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।

আইপিএলের শুরু থেকেই টানা ম্যাচ রয়েছে ওয়াংখেড়ে। ১০ তারিখ ওয়াংখেড়ে প্রথম ম্য়াচ। মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস।

এছাড়া ১০ এপ্রিল থেকে ২৫ এপ্রিলের মধ্যে ওয়াংখেড়েতে ১০টি ম্য়াচ রয়েছে। রাজস্থান রয়্যালস, কিংস পাঞ্জাব, কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরেরও খেলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *