ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
গত ২৪ ঘণ্টায় নওগাঁয় মৃত্যুর নতুন রেকর্ড , শনাক্ত ১১০
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় নওগাঁয় মৃত্যুর নতুন রেকর্ড , শনাক্ত ১১০। করোনা আক্রান্ত হয়ে নওগাঁয় গত একদিনে সর্বোচ্চ পাঁচ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলাটিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২ জনে দাঁড়ালো।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১০ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার বিবেচনায় শতকরা ৩৫ দশমিক ৭ শতাংশ। মোট আক্রান্ত চার হাজার ৬০০ জন।

বৃহস্পতিবার (০১ জুলাই) বেলা ১১টার দিকে ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ মোর্শেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় র‌্যাপিট এন্টিজেন ২০৫ টেস্টের মধ্যে ৪৪ জন ও আরটিপিসিআরের ১০৩ টেস্টের মধ্যে ৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ের মধ্যে জেলায় একদিনে সর্বোচ্চ পাঁচ জনের মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তিরা হলেন- পত্নীতলা উপজেলার দুই, বদলগাছীর এক, রাণীনগররের এক ও আত্রাইয়ের একজন। ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৭৫ জন সুস্থসহ মোট সুস্থ হয়েছে তিন হাজার ২৪০ জন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *