ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
রাজশাহীতে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ২২ জন
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ২২ জনের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তারা মারা যান। এ নিয়ে গত ৩১ দিনে (১ জুন সকাল ৮টা থেকে ১ জুলাই সকাল ৮টা পর্যন্ত) এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেলেন ৩৭৭ জন।

এর আগের দিন ১২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল এই হাসপাতালে। গত ২৯ জুন এ হাসপাতালে সর্বোচ্চ রেকর্ড ২৫ জনের মৃত্যু হয়েছিল।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন সর্বোচ্চ ৪৬০ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৪০৫টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *