ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
গত ২৪ ঘন্টায় রাজশাহীতে করোনায় ১৪ জনের মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে সবশেষ ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে।

রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়।

এর আগের ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছিল।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত ১৪ জনের মধ্যে রাজশাহীর সাতজন, চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন, নাটোরের একজন এবং নওগাঁর একজন মারা গেছেন। মৃতদের মধ্যে সাতজনের করোনা পজিটিভ ছিল। আর বাকি সাতজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।

এ নিয়ে চলতি মাসে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মোট ৩১২ জনের মৃত্যু হলো।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *