ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
লাখাই এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড সহ অর্থদন্ড দিয়েছে ভ্রম্যমান আদালত
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

লাখাই  উপজেলার  এক মাদকাসক্ত ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড সহ অর্থদন্ড দিয়েছে ভ্রম্যমান আদালত।

জানা যায় গতকাল রবিবার ২৭ জুন উপজেলার বামৈ গ্রামের  রহমত আলীর ছেলে  বাদল মিয়া, দির্ঘদিন ধরে মাদক সেবন করে  আসছে, বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি   মোঃ ইয়াসিন আরাফাত রানা নেতৃত্বে লাখাই থানার পুুুলিশ গঠনা স্হলে গিয়ে সেবনের প্রস্তুতিকালে  হাতেনাতে ধরে ।

সে বহুদিন যাবত তার মা বাবা ও পরিবারকে অত্যাচার করে আসছে বলে অভিযোগ উঠেছে । এসময় মদকাসক্ত বাদলের  রুম থেকে গাজা খাওয়ার কল্কি, একটি রামদা, একটি কেচি, ফয়েল পেপার ও অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়।

তার উক্ত অপরাধ তাৎক্ষণিকভাবে আমলে নিয়ে ভ্রম্যমান আদালতের  বিচারক আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর আওতায় একশত টাকা অর্থদণ্ড ও এক বছরের কারাদণ্ড প্রদান করা হরেছে। এসময়  সহকারী কমিশনার ভূমি মোঃ ইয়াসিন আরাফাত রানা বলেন একজন মাদকাসক্ত একটি পরিবারের  ধ্বংসের জন্য যথেষ্ট মাদকমুক্ত সমাজ বিনির্মাণে আমরা সকলে বদ্ধপরিকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *