ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
মগবাজারে বিস্ফোরনে নিহত বেড়ে ৬, যেকোনো সময় ধসে পড়তে পারে ভবন
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট সংলগ্ন আড়ংয়ের শো-রুমের বিপরীত পাশের তিনতলা ভবনের নিচতলায় বিস্ফোরণের ঘটনায় ভবনের নিচতলার পিলার ধসে গেছে। যেকোনো সময় পুরো ভবনটি ধসে পড়তে পারে বলে আশঙ্কা করছে ফায়ার সার্ভিস।

বিস্ফোরণে বহুলোক হতাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে ছয়জন নিহত ও অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

রোববার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় মগবাজার ওয়্যারলেস এলাকায় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর সেখানে আগুনের স্পার্ক দেখা যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা বিভাগের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন জানান, বিস্ফোরণের ঘটনায় ওই ভবনের নিচতলার অংশ উড়ে গেছে। ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটেছে সেটা আমরা তদন্ত করে দেখব। এখন সবার আগে কাজ হচ্ছে হতাহতদের উদ্ধার করা।

তিনি আরও বলেন, অনেকে ভেতরে আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আমাদের ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট সেখানে কাজ করছে। আটকেপড়াদের উদ্ধারে ভবনের ভেতরে প্রবেশ করা হচ্ছে। আমি স্পটে আছি। ভেতরের তথ্য আমরা পরে জানাতে পারব।

এক প্রত্যক্ষদর্শী জানান, বিস্ফোরণে কমপক্ষে ৫০ জনের মতো মানুষ আহত হয়েছে। রাস্তায় যাত্রীবাহী বাসের অনেক যাত্রী আহত হয়েছে। বিস্ফোরণের সময় সড়কে বাসসহ বিভিন্ন যানবাহন চলন্ত অবস্থায় ছিল। পরিবহনের অনেকেই গ্লাস ভেঙে শরীরে পড়ায় আহত হয়েছেন। একজন শিশু নিহত হয়েছে বলে দাবি করেন তিনি।

বিস্ফোরিত ভবনের নিচ তলায় শর্মা হাউজ, এর উপরের তলায় সিঙ্গারের শো-রুম এবং পাশেই ছিল বেঙ্গলের শো-রুম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *