ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
বদলগাছীতে বালিকাদের মাসব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষণ,সনদপত্র বিতরণ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

নওগাঁর বদলগাছীতে বালিকাদের মাসব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২০-২০২১ এর আওতায় জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

রবিবার উপজেলার লাবণ্য প্রভা কমিউনিটি গার্লস হাইস্কুল মাঠে সনদপত্র বিতরন করা হয়। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক এম জামান পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন জেলা ক্রীড়া কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারন সম্পাদক রজত গোস্বামী প্রমুখ। প্রশিক্ষণে উপজেলার ৩০জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *