ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
রাণীশংকৈলে আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

স্বাস্থ্য বিধি মেনে সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে দিনব্যাপী আ’লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

২৩ জুন (বুধবার) উপজেলা আ’লীগ কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকাল সাড়ে ৭টায় দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে রানীশংকৈল ডিগ্রী কলেজে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে  দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল ও আলোচনা সভায় আ’লীগ সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক, সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মদ,পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, সহ সভাপতি জবাইদুর রহমান, যুগ্ন সম্পাদক আহম্মদ হোসেন বিপ্লব, মামুনর রশিদ এলবাট, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র আলহাজ¦ মোস্তাফিজুর রহমানসহ দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। আলোচনা  শেষে  বৃক্ষরোপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *