ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করার অভিযোগে বৃদ্ধ নানা গ্রেফতার
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

নাটোরের গুরুদাসপুরে প্রতিবন্ধী কিশোরী নাতনিকে ধর্ষণের অভিযোগে আব্দুল হাইকে (৫০) গ্রেফতার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার বিকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জুমাইনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আব্দুল হাই কোরবান আলীর ছেলে। বর্তমানে ভুক্তভোগী কিশোরী পুলিশ হেফাজতে রয়েছে। ওই কিশোরী সম্পর্কে তার নাতি হয়।

গুরুদাসপুর থানার পরিদর্শক (তদন্ত) মনোয়ারুজ্জামান জানান, নাজিরপুর জুমাইনগর গ্রামে নিজ বাড়িতে আব্দুর রশীদের বৃদ্ধ প্রতিবন্ধী কিশোরী মেয়ে সোমবার দুপুরে তার ঘরে ঘুমিয়ে ছিল। বাড়িতে একা থাকার সুযোগে আব্দুল হাই ওই কিশোরীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে।

এ সময় ঘরের ভিতরে শব্দ শুনতে পেয়ে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে আব্দুল হাই তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী কিশোরীর পরিবারের সদস্যরা আব্দুল হাইয়ের পরিবারের সদস্যদের জানালে তারা ঘটনাটি ধামাচাপা দিতে জোর করেন।

সকাল থেকে বিষয়টি নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের দিয়ে মীমাংসার চেষ্টা করেন। কিন্তু মেয়েপক্ষ মীমাংসা করতে রাজি হয় না। এদিকে ঘটনাটি এলাকায় জানাজানি হলে এলাকাবাসী পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্দুল হাইকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল হাই ধর্ষণের কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাদের মধ্যে দাদা-নাতনি সম্পর্ক বলে পুলিশ জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *