ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
জেলা স্বেচ্ছাসেবকলীগের করোণা থেকে রোগমুক্তির জন্য দোয়ার আয়োজন
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয় হল রুম এ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ-এর প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগ-এর যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের অভিভাবক প্রিয় নেতা কৃষিবিদ জননেতা আ ফ ম বাহাউদ্দীন নাছিম ভাই ২য় বারের মতো কোভিড-১৯ করোনায় আক্রান্ত হওয়ায় তার রোগমুক্তি কামনায় ফরিদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ-এর উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ-এর সংগ্রামী সভাপতি শওকত আলী জাহিদ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফয়সাল আহম্মেদ রবিন।

দোয়া পরিচালনা করেন ওয়্যারলেস পাড়া জামে মসজিদের ইমাম মুফতি মোঃ কামরুজ্জামান সাহেব।

এসময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ-এর শিশু ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ মেহেদী হাচান লিটু এবং ফরিদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ ফজলুল করিম, জাহিদুর রহমান, মোস্তাফিজুর রহমান মাসুম, শেখ শাহিন, শাহিনুজ্জামান বাবর,অলোকেশ রায়, সাংগঠনিক সম্পাদক জেরিনা ইয়াসমিন বিপা, দপ্তর সম্পাদক সাজিদ হোসেন সোহেল, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক  আহমেদ সাবিত, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান। শহর স্বেচ্ছাসেবক লীগের  সাধারণ সম্পাদক  এ,টি,এম জামিল তুহিন, সহ সভাপতি আনোয়ারুল ইসলাম পলাশ,যুগ্ম সাধারণ সম্পাদক  মেহেদি চিশতি, সাংগঠনিক সম্পাদক  জাহাঙ্গীর আলম, তথ্য ও গবেষনা সম্পাদক মোঃ বদরুল করিম সহ ফরিদপুর জেলা, থানা, শহর ও ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *