ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
হুইপ সামশুল হক ও আরও ২ সাংসদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

দুর্নীতিসহ নানা অভিযোগে অনুসন্ধান চলার সময়ে হুইপ সামশুল হক ও দুজন সাংসদসহ মোট ছয়জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারির আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ সম্প্রতি এ আদেশ দেন।

দুদকের কৌঁসুলি মাহমুদ হোসেন জাহাঙ্গীর প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। অপর যে পাঁচজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তাঁরা হলেন সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন, ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান প্রকৌশলী সাজ্জাদুল ইসলাম, সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবদুল হাই এবং ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের কর্মচারী আবুল কালাম আজাদ।

মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, হুইপ সামশুল হকসহ অন্যদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে। তাই তাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করে দুদক। শুনানি নিয়ে আদালত তাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারির আদেশ দেন।

তিনি আরও বলেন, হুইপ সামশুল হকসহ ছয়জনের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচারসহ নানা অভিযোগের অনুসন্ধান চলছে। এ সময়ে তাঁরা যাতে বিদেশে পালিয়ে না যেতে পারেন, সে জন্য এই আবেদন করা হয়। আদালত ৮ জুন বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারির আদেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *