ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
সিলেট জাপার আহ্বায়ক কমিটিকে গোয়াইনঘাট জাপার অভিনন্দন
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

সিলেট জেলা জাতীয় পার্টি (জাপা) বর্তমান আহ্বায়ক কমিটিকে অভিন্দন জানিয়েছেন গোয়াইনঘাট উপজেলা জাতীয় পার্টি। ২০ জুন রোববার দুপুরে সিলেট চৌহাট্টাস্থ জাতীয় পার্টির সিলেট জেলার আহ্বায়ক আলহাজ্ব কুনু মিয়ার বাস ভবনে ফুল দিয়ে অভিনন্দন জানান গোয়াইনঘাট উপজেলা জাপার নেতৃনৃন্দ ।

এ সময়  উপস্থিত ছিলেন সিলেট জেলার জাপার যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির চৌধুরী। সদস্য সচিব  উছমান আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা জাতীয় পার্টির নেতা হাফিজুর রহমান, সোলেমান রাজা চৌধুরী, জামাল আহমদ,আতিক আহমদ,ইনতাজ আলী ও দেলোয়ার হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *