ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
ডেমরায় যৌতুক চেয়ে স্ত্রী নির্যাতন, মামলা
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ডেমরায় ৫ লক্ষ টাকা যৌতুকের দাবিতে মোছা. সোমা আক্তার (২৫) নামে এক গৃহবধূ তার স্বামীর নির্র্র্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার দিনগত রাতে ওই ভুক্তভোগী তার স্বামী মো. আনোয়ার হোসেন’র (৫০) বিরুদ্ধে ডেমরা থানায় মামলা করেন। কিন্তু আনোয়ার পলাতক রয়েছেন বলে জানা গেছে। তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ফাউসা গ্রামের আব্দুল জাব্বার মিয়ার ছেলে। বর্তমানে তিনি রাজধানীর ক্ষিলগাঁও থানাধীন বনশ্রী ইষ্টার্ন হাউজিং এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, গত দেড় সবছর আগে ডেমরার পশ্চিম হাজীনগর এলাকার ভাড়াটিয়া হবিগঞ্জের আজমেরী থানার রসুলপুর গ্রামের মো. সিরাজ মিয়ার মেয়ে সোমার সঙ্গে বিয়ে হয় আনোয়ারের। বিয়ের কিছুদিন পর থেকে আনোয়ার ব্যবসার কথা বলে যৌতুক হিসেবে সোমার পিত্রালয় থেকে ৫ লক্ষ এনে দেওয়ার জন্য তাকে শারিরীক ও মানসিকভাবে চাপ প্রয়োগ করতে থাকে। ওই ধারাবাহিকতায় গত ১৮ জুন সকালে একই দাবি অস্বীকার করায় আনোয়ার ডেমরায় সোমার বাসায় এসে তাকে এলোপাথারী মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম করে। এদিকে খবর পেয়ে সোমার ফুপু বিলকিস (৩৭) তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *