ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
শ্রীপুরে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার- ২
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

গাজীপুরের শ্রীপুর পৌর শহরের শ্রীপুর রেলস্টেশন এলাকা থেকে ১৯ জুন রাতে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্ৰেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ।

গ্ৰেফতারকৃতরা হলো পৌর শহরের আনসার আলীর সন্তান আবু তাহের (৪৫) ও সবুজবাগ এলাকার আব্দুল খালেকের ছেলে মো.রুমান মিয়া (৩০)।

শ্রীপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো.সজিব হাসান বলেন, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের শ্রীপুর রেল স্টেশনে জনৈক সুজন মিয়ার চা দোকানের পাশ থেকে তাদের দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের দেহ তল্লাশি করে ১০পিছ ইয়াবা ট্যাবলেট ও ১০০গ্রাম গাঁজা এবং নগদ ৩ হাজার টাকা পাওয়া গেছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, গ্রেফতারকৃত দু’জনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *