ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
পাবনা ঈশ্বরদী শাহপুরে র‌্যাব হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

আটককৃতরা হলেন- ঈশ্বরদী উপজেলার দিয়া মধ্যপাড়া গ্রামের মৃত শুকচান ফকিরের ছেলে মো. রাশেদুল ফকির (৩৬) ও কুষ্টিয়া ভবানীপুরের মো. কানু মন্ডলের ছেলে মো. হাকিম মন্ডল (৩৭)।

এ বিষয়ে র‌্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর মো. মশিউর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী উপজেলার শাহপুর ইউপি এলাকার দিয়া মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৫৩ গ্রাম হেরোইনসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এছাড়া মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন এবং ৫০৬৯ টাকা জব্দ করা হয়।আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণীর ৮(গ)/৪১ ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে পাবনা জেলার ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *