ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
ওসমানীনগরে শিক্ষিকাকে হত্যা করে গৃহকর্মীর আত্মহত্যা, পুলিশ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

গৃহপরিচারক গৌরাঙ্গ বৈদ্যই ওসমানীগরে স্কুল শিক্ষিকা তপতী রানী দে (৫০)-কে হত্যা করে নিজে আত্মহত্যা করেছে বলে ধারণা পুলিশের। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয় অফিসার লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘরটির ভেতর থেকে দরজা জানাজা লাগানো ছিল। কাজেই, বাইরের লোকের এ ঘটনা ঘটানোর কোন আলামত তারা দেখছেন না। কাজের ছেলে গৃহকত্রীকে হত্যা করে সে নিজে আত্মহত্যা করেছে বলে ধারণা তাদের।

পুলিশ জানায়, ওসমানীনগরে দয়ামীর ইউনিয়নের সোয়াইরগাওর এলাকার বাসিন্দা ডা. বিজয় ভুষন দের স্ত্রী তপতী রানী দে সোয়াইরগাঁও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তার এক ছেলেও চিকিৎসক। শনিবার বিকেলে স্বামী ও ছেলে প্রাইভেট প্র্যাকটিসে গিয়েছিলেন। এসময় বাসায় কেবল তপতি ও গৌরাঙ্গ ছিলেন।

রাতে বাড়ি ফিরে স্বামী বিজন ভূষন দে ডাকাডাকি করলেও ভেতর থেকে কোন সাড়া পাননি। কেউ দরজাও খুলে দেয়নি। পরে পুলিশে খবর দেয়া হয়। পরে রাত ১২টার দিকে ওসমানী নগর থানার উপ পরিদর্শক নাজমুল হুদা বাসার বাথরুমের জানালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে মেঝেতে তপতী রানী দে’র গলাকাটা মরদেহ ও পাশে গৌরাঙ্গ বৈদ্যর ঝুলন্ত মরদেহ দেখতে পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *