ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
কক্সবাজার সদর পুলিশের অভিযানে ৯,৬০০পিস ইয়াবা উদ্ধার
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

অদ্য ২০/০৬/২০২১ খ্রিঃ তারিখ সকাল অনুমান ১০:৩০ ঘটিকার সময় কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি চৌকষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কক্সবাজার পৌরসভারস্থ এস.এ পরিবহণ কক্সবাজার শাখা (হলিডে মোড়) এর অফিস কক্ষ হতে গ্রেফতারকৃত আসামী ১।

মোঃ সাহাব উদ্দিন (৩০), পিতা- আবু তালেব, সাং-পাতলী, পিএমখালী ইউপি, থানা ও  জেলা-কক্সবাজার এর হেফাজত হতে ৯,৬০০( নয় হাজার ছয়শত) পিস ইয়াবা (মাদক) ট্যাবলেট ও মাদক কারবারে ব্যবহৃত একটি মোবাইল সহ উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *