গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সাড়ে চারটায় শ্রীপুর ও সাতখামাইর স্টেশনের মাঝখানে গাড়ারন ঘুণ্টিঘর এলাকায় বরমী সড়কের রেলক্রসিং সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকা গামী বলাকা ট্রেনটি বিকেলে গুন্টিঘর এলাকা দিয়ে যাবার পর রেল লাইনের উপর যুবকটির পা, দেহ ও মাথা আলাদাভাবে পড়ে থাকতে দেখা যায়। তাদের ধারণা যুবকটি ট্রেনের ছাদের যাত্রী ছিলো। অসাবধানতায় পড়ে গিয়ে এ অবস্থা হতে পারে। যুবকের বয়স আনুমানিক ২৫/৩০ বছর হতে পারে। মাঝখানে মরদেহ তার এক পাশে ১০০ হাত দুরে পা ও ৫০ হাত দুরে মাথা পড়ে রয়েছে। চেহারা ও মুখমণ্ডল খুবই বিভৎস হয়ে গেছে দেখে চেনার উপায় নেই।
শ্রীপুর রেলওয়ে স্টেশনের দায়িত্বরত স্টেশন মাস্টার হারুন উর রশীদ জানান, ট্রেনে কাটা পড়ে এক যুবক মারা গেছে বিষয়টি জানার পর রেলওয়ে পুলিশকে জানিয়েছি। তাৎক্ষনিক ভাবে নিহতের নাম ঠিকানা কিছুই পাওয়া যায়নি। পরিচয় শনাক্ত করার মত কোন কিছু পাওয়া যায়নি
Leave a Reply