ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্কারদিয়া ইউনিয়নের বারখাদিয়া গ্রামে ১৮ জুন শুক্রবার বিকালে বৃষ্টির জমা পানি রাস্তা কেটে অন্যপাশে নিয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বারখাদিয়া গ্রামের আয়নাল শেখ এর ছেলে তেলায়েত শেখের চলাচলের পথ রাস্তা কেটে প্রতিপক্ষ মনি মাতুব্বর, সাদেক,রাসেদ,লালমিয়া,ইউসুফ, পিয়ারি বেগম গংরা মিলে রাস্তার এপাশ থেকে অন্য পাশে নেয়।সেসময় তেলায়েত শেখের স্ত্রী জরিনা বেগম বাঁধা দিলে মনি মাতুব্বর তার লোকজন লাঠসোটা দেশীয় অস্ত্র নিয়ে তেলায়েত শেখের বাড়িতে প্রবেশ করে এলোপাতাড়ি পিটিয়ে ১০ জনকে আহত করে।গুরুতর আহতরা হলেন রিয়াজ (২৪),মাহদি (১৫),জরিনা বেগম (৩৫),তাসলিমা বেগম (৩৫),রাসেদ (৩০),সাদেক (২৫)।অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছে।
এঘটনায় আহত জরিনা বেগমের স্বামী তেলায়েত বলেন থানায় মামলা করবেন বলে জানান।প্রতিপক্ষ মনির মাতুব্বরের লোকজনকে বাড়িতে না পাওয়ায় তাদের বক্তব্য জানা যায়নি।
Leave a Reply