ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় করোনা-উপসর্গে ৬ জনের মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে একজন ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঁচজনের মৃত্যু হয়ে।

এছাড়া জেলায় র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে ২১২ জনের নমুনা পরীক্ষায় ১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে সাত ও শিবগঞ্জে পাঁচজন রয়েছেন। শনাক্তের হার ৫.৬৬ শতাংশ।

শনিবার (১৯ জুন) বেলা সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী।

তিনি জানান, করোনায় ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত ব্যক্তিদের উপসর্গ না থাকায় শনিবার সকাল থেকে বাড়িতে তাদের চিকিৎসা দেয়া শুরু হয়েছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ওয়ার্ডে ৭০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।

জেলায় এ পর্যন্ত মোট ৩ হাজার ৪০৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *