ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
চট্টগ্রামে করোনায় আরও ১৫৭ জন আক্রান্ত- মৃত্যু ৩
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৯৮০টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৫৭ জনের। এ নিয়ে মোট আক্রান্ত ৫৫ হাজার ৮৪৫ জন।

এইদিন করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৮টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১০৮টি নমুনা পরীক্ষা করে ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। বাংলাদেশ অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৩১৯টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ৪০ জন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২৫টি নমুনা পরীক্ষা করে ৫ জন এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৭২টি নমুনা পরীক্ষা করে ৩১ জনের করোনাভাইরাস পাওয়া গেছে।

এছাড়া ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব ৬৩টি নমুনা পরীক্ষা করে ১৩ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৩১টি নমুনা পরীক্ষা করে ১০ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৯টি নমুনা পরীক্ষা করে ৮ জন, চট্টগ্রাম মেডিক্যাল সেন্টার ল্যাবে ২৩টি নমুনা পরীক্ষা করে ৮ জনের শরীরের করোনা পজেটিভ পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *