গত ১৮(জুন) শুক্রবার বিকালে রংপুর মেট্রোপলিটন পুলিশ খবর পায় আবু ত্ব-হা ও তার সঙ্গীরা রংপুরে তাঁর প্রথম স্ত্রীর বাড়িতে অবস্হান করছে। এ খবর জানতে পেরে প্রাথমিক জিজ্ঞাসা বাদের জন্য সেন্ট্রাল রোডস্হ রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিবি কার্যালয়ে নিয়ে আসে।
শুক্রবার বিকাল ৪ টা ৩০ মিঃ মেট্রোপলিটন পুলিশের ডিবি কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন মোঃ আবু মারুফ হোসেন, উপ কমিশনার (অপরাধ) রংপুর মেট্রোপলিটন পুলিশ।
তিনি বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে পারিবারিক সমস্যার কারনে তিনি গাইবান্ধা জেলায় বন্ধুর বাড়িতে আত্মগোপন করেছিলেন এবং আজ সকালে প্রথম স্ত্রীর বাড়িতে আসেন।
তিনি আরো বলেন তারা যেহেতু স্বীকারউক্তি মুলক জবানবন্দী দিয়েছে তাই আরো কিছু জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাযতে রাখবো।
অতঃপর জিজ্ঞাসাবাদ শেষে রাত ১১ টা ৩০ মিঃ মেট্রোপলিটন জুডিশিয়াল কে, এম, হাফিজুর রহমানের আদালতে হাজির
করা হলে আলোচিত ইসলামিক বক্তা আবু ত্ব-হা ও তার সঙ্গীরা আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দি দেন। যেহেতু তারা সাবালোক সে কারনে বিজ্ঞ আদালত তাদের কে পরিবারের জিম্মায় দেন এবং প্রয়োজন পড়লে তারা আদালতে হাজির হবে।
আবু ত্ব-হা ও তার সঙ্গীরা আদালত থেকে বাড়িতে যাওয়ার প্রাক্কালে সাংবাদিকদের কোন প্রশ্নের জবাব দেননি।
তবে আবু ত্ব-হার মামা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন প্রশাসন আমাদের উপর কোন চাপ প্রয়োগ করেনি।পরিশেষে তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং সেই সাথে স্বরাষ্ট্র মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন যে,তিনি আন্তরিকতার সাথে দেখেছেন বলে আমরা তাদের ফিরে পেয়েছি।
Leave a Reply